
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক কালবেলার সাফল্যের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আমতলী পৌরসভার হল রুমের সভা কক্ষে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়।
কালবেলা পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে ও আমতলী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক মানব জমিন’র প্রতিনিধি মো.এম সাঈদ খোকন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো:রোকুনুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো.জহিরুল ইসলাম ভিপি মামুন। বিশিষ্ট সমাজ সেবক গাজী মো. রফিকুল ইসলাম।
উপজেলার পৌর বিএনপির আহবায়ক মো. কবির উদ্দিন ফকির, সদস্য সচিব মো. জালাল আহমেদ খান, এন এস এস নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা,
বি আর ডিবি চেয়ারম্যান মো. মাইনুদ্দিন মামুন,আমতলী থানার এস আই মাঈনুল ইসলাম. উপজেলা ছাত্রদল সদস্য সচিব মো. ইমরান খান, আমতলী প্রেসক্লাব সহ-সভাপতি এস এম নাসির মাহমুদ.আমতলী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. সজিব মিয়া প্রমুখ।
ইউএনও মহোদয় বলেন, সমসাময়িক জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে পক্ষপাতমুক্ত মতামত, গঠনমূলক সমালোচনা ও
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অগণিত মানুষের আস্থা এবং ভালোবাসা অর্জন করেছে কালবেলা।