
মোঃ ওয়াজেদ আলী, সদরপুর-ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া শতবর্ষী ভূবনেশ্বর নদীর উপরে অবৈধভাবে নির্মান করা স্হাপনা উচ্ছেদ করেছেন সদরপুর উপজেলা প্রশাসন।
আজ ১৭ অক্টোবর সকাল ৯ টায় এ অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এবং সহকারী কমিশনার ভূমি রুবানা তানজিন।

কৃষ্ণপুর বাজারের পাশে মরহুম আবদুস সামাদ মুন্সী এতিমখানা ও মাদরাসার সামনে উক্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। স্হানীয় প্রভাবশালী ইশারত মুন্সী ভূবনেশ্বর নদীর গতিপথ বন্ধের উপক্রম করে পাকা খুঁটি দিয়ে একটি ঘর নির্মান করেন।
সদরপুর উপজেলা প্রশাসনের পক্ষথেকে তাকে উক্তকাজে বিরত থাকার জন্য সতর্ক করা সত্বেও তিনি তার কাজ চালিয়ে যাচ্ছিলেন।

এ ব্যপারে মুন্সী ইশারত বলেন মাদরাসার কাজ করার জন্য মালামাল স্হান্তরের জন্য একটি অস্হায়ী ঘর নির্মান করেছিলাম কিন্ত উপজেলা প্রশাসন তা ভেঙ্গে দিয়েছে।
এ ব্যাপারে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, অবৈধভাবে স্থাপনা তৈরি কারি ব্যক্তিকে আমরা বারবার সতর্ক করেছিলাম আজ ও অভিযানটি পরিচালনা করে উচ্ছেদ কাজ সম্পন্ন করা হলো।

তিনি আরো বলেন, নদী হচ্ছে আমাদের প্রাণ তাই নদী সহ সকল অবৈধ স্হাপনা দখল মুক্ত ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় সরকারী সার্ভেয়ার,ভূমি কর্মকর্তা,স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,পুলিশ,আনছার ও উৎসুক জনতা উপস্হিত ছিলেন।
প্রশাসনের এ পদক্ষেপে নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধারে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।