
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধি
আজ ১৫ অক্টোবর ২০২৫ ইং (বুধবার) রাঙামাটি পৌরসভার ৫নং ওয়ার্ডের বৈল্ল্যা শাক্যমুনি বৌদ্ধ বিহার কমিটি আয়োজিত “শুভ দানোত্তম কঠিন চীবর দান–২০২৫” এবং “অভিধর্ম পিটক হতে পটঠান সূত্র পাঠ” উপলক্ষে সুসজ্জিত ধর্মীয় অনুষ্ঠানে পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সহ-সম্পাদক, রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ, এডভোকেট দীপেন দেওয়ান।

এ সময় তিনি বিহার প্রাঙ্গণে উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং বিহার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করেন।
আলোচনা সভায় দীপেন দেওয়ান বলেন, “বৌদ্ধ ধর্মে দান একটি মহান কর্ম। এটি কেবল ধর্মীয় আচার নয়, এটি আমাদের অন্তরের পবিত্রতা, করুণার ভাব ও পরম শ্রদ্ধার প্রকাশ। কঠিন চীবর দান বিশেষভাবে মহাপুণ্যের দান হিসেবে বিবেচিত। এই দানের মাধ্যমে আমরা শুধুমাত্র ভিক্ষুদের সহায়তা করি না, বরং নিজেদের মনকে শুদ্ধ করি এবং সমাজে শান্তি ও মৈত্রী বৃদ্ধিতে অবদান রাখি।

তিনি আরো বলেন,” আমি আশা করি, আজকের এই অনুষ্ঠান সকলের হৃদয়ে ধর্মচেতনা জাগ্রত করবে। বিশেষভাবে নবীন প্রজন্মের কাছে এটি একটি শিক্ষা— পরম ত্যাগ, দান ও করুণার মাধ্যমে আমরা কিভাবে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুসংহত সমাজ গড়ে তুলতে পারি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু রনেল দেওয়ান, সহ-সভাপতি রাসেল দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুপক দেওয়ান, সদর উপজেলা তাতী দলের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রিকন চাকমা (বিপুল), কলেজ ছাত্রদলের বিএসএস ডিপার্টমেন্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি সাধন বিকাশ চাকমাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
উপস্থিত ভক্ত ও অতিথিরা জানান, এই ধরনের আয়োজন শুধু ধর্মীয় শিক্ষা নয়, এটি সামাজিক ঐক্য ও সম্প্রদায়ের বন্ধন দৃঢ় করার একটি মহৎ উদ্যোগ। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং সকল উপস্থিতি ধর্মীয় আচার ও সামাজিক দায়বদ্ধতার মাহাত্ম্য উপলব্ধি করেন।