
পঞ্চগড় প্রতিনিধি :
দৈনিক বগুড়া পত্রিকার পঞ্চগড় জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ইরান এর আয়োজনে। পঞ্চগড়ে উত্তর অঞ্চলের বহুল প্রচারিত আঞ্চলিক পত্রিকা দৈনিক বগুড়া এর ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। (১৭ অক্টোবর ২০২৫) শুক্রবার বিকেল তিনটার সময় পঞ্চগড় আলোছায়া সিনেমা হল মার্কেট নিউজ পয়েন্ট হল রুমের কেক কাটার মধ্যে দিয়ে পত্রিকাটির ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত করা হয়েছে।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম (কাজল), ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এর একান্ত সচিব ও জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এম এ মজিত। পঞ্চগড় পৌর বিএনপি’র নং সদস্য শামসুজ্জামান বিপ্লব। আরো উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সকল স্তরের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
