
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা মরহুম আব্দুর রাজ্জাক তালুকদারের কুলখানিতে উপস্থিত হয়ে এক মতবিনিময় সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শুক্রবার দুপুরে উপজেলার শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামে মরহুমের বাড়ীতে এ কুলখানিতে মত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্কারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ ইসলাম রিংকু।
মরহুম আব্দুর রাজ্জাক তালুকদারের পুত্র যুবদল নেতা মোরাদ হোসেন তালুকদার ও একে আজাদ হোসেন তালুকদার ফুল দিয়ে শামা ওবায়েদ ইসলাম রিংকুকে বরণ করে নেয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সহকারী এটর্নি জেনারেল জুয়েল মুন্সী সুমন, ঢাকা উত্তর যুবদলের সাবেক সহ- সম্পাদক হাফিজুর রহমান শরীফ, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, আলমগীর হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু, মোহাম্মাদ আলী, সাইফুল ইসলাম, নগরকান্দা দলিল লেখক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক আনিচুর রহমান খান হীরা, সাইফুল ইসলাম সাইফসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, আমি আমার ভাইয়ের বাড়ীতে এসেছি, আমার ভাই বোন নাই, নগরকান্দা ও সালথা উপজেলার লোকজনই আমার ভাই, বোন, চাচা, আত্নীয়স্বজন। এরাই আগামী সংসদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে সংসদে পাঠাবে।
শুক্রবার বিকালে উপজেলার দেলবাড়িয়া বালুর মাঠে আট দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ ইসলাম রিংকু, এছাড়া তিনি আরো কয়েকটি সামাজিক ও দলীয় অনুষ্ঠানে যোগদান করেন।