
স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরীফে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) ভোরে চন্দ্রপাড়া পাক দরবার প্রাঙ্গণে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গদিনশীন পীর মাওলানা শাহ্ ছুফী সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মুজাদ্দেদী আল-ওয়াইসী এই অনুদানের চেক বিতরণ করেন।

একই অনুষ্ঠানে তিনি দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর হযরত মাওলানা শাহ্ ছুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ্ চন্দ্রপুরী নকশবন্দী মুজাদ্দেদী (রহ.)-এর বার্ষিক ওরস আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন।
অনুষ্ঠান শেষে দরবার শরীফের পীরের রওজা মোবারক জিয়ারত করে মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাত করা হয়। এরপর ওরস উপলক্ষে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672