
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী):
উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম চরকাঁকড়া পন্ডিতেরহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। মোট ১৯৮ জন ভোটারের মধ্যে ১৫৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে আবদুল্লাহ আল মামুন ১০২ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন। ১০০ ভোট পেয়ে দ্বিতীয় হন আবদুর রহমান মিলন, ৮৭ ভোট পেয়ে তৃতীয় নুর আল মাসুদ, এবং ৭৮ ভোট পেয়ে চতুর্থ হন একরামুল হক কোম্পানী।
মহিলা অভিভাবক সদস্য পদে ৬৯ ভোট পেয়ে কামরুন নাহার নির্বাচিত হন।
ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার আবদুল মান্নান ফলাফল ঘোষণা করেন। দীর্ঘ ৯ বছর পর সদস্যরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে দারুণ উচ্ছসিত ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672