
সাইফুল ইসলাম প্রতিনিধি ঝিনাইদহ:-
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে টানা মাদকবিরোধী ও অনুপ্রবেশ প্রতিরোধ অভিযানে উল্লেখযোগ্য সফলতা পেয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

১৪ ও ১৫ নভেম্বর বিভিন্ন স্থানে পরিচালিত পৃথক অভিযানে নতুনপাড়া এলাকা থেকে ১৫ বোতল ফেন্সিডিল, নিমতলার আখক্ষেতের পাশ থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা এবং মেদিনীপুরের বাঁশবাগান থেকে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি।

পাশাপাশি খোসালপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় দালাল তুফানসহ চার নারী ও একজন বৃদ্ধসহ মোট ৬ জনকে আটক করা হয়। একইদিন কুমিল্লাপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে আরও একজনকে আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ যাতায়াত বন্ধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672