সাইফুল ইসলাম (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযান অব্যাহত। ১৬ নভেম্বর ২০২৫ তারিখ, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক অভিযানে মাধবখালী বিওপি এলাকা থেকে ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং পলিয়ানপুর বিওপি এলাকা থেকে ২৮৮ পিচ ভায়াগ্রা উদ্ধার করে।

পাশাপাশি, ১৫ নভেম্বর বাঘাডাংগা বিওপি এলাকা থেকে সীমান্তে অনৈধভাবে প্রবেশের সময় ২ জন নারী নাগরিককে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন হাবিলদার সঞ্জয় কুমার সিংহ, হাবিলদার কাজী আবেদ আলী ও সুবেদার মোঃ মোস্তাক আহমেদ। আটককৃতদের মানবাধিকার সংস্থা ‘জাস্টিস এন্ড কেয়ার’, যশোরের কাছে হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672