

সবুজ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছি) আসনে বিএনপি ঘোষিত প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে মহাদেবপুরে বিক্ষোভ–সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বৈকালে মহাদেবপুর উপজেলা মাছের মোড় চত্বরে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি), এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা কারানির্যাতিত ও গুলিবিদ্ধ নেতা, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেটকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (৪৮-নওগাঁ-৩) মহাদেবপুর–বদলগাছি আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করার জোর দাবি জানান।
বক্তারা বলেন, “রবিউল আলম বুলেট ভাই এই এলাকার তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ের মানুষ। দলের দুঃসময়ে তিনি বারবার নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। এমন একজন ত্যাগী ও জনপ্রিয় নেতাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রার্থী করা হলে তা তৃণমূল নেতাকর্মী কোনোভাবেই মেনে নেবে না।”
আরও বলা হয়, “বিএনপির আন্দোলন-সংগ্রাম ইতোমধ্যে নতুন গতি পেয়েছে। এমন অবস্থায় যিনি বছরের পর বছর কারাগারে থেকেও দলকে ধরে রেখেছেন, কর্মীদের সাহস জুগিয়েছেন—তাকে অবমূল্যায়ন করলে সংগঠন দুর্বল হয়ে পড়বে।”
অন্য বক্তারা অভিযোগ করেন, ঘোষিত মনোনয়ন এলাকায় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে হয়নি। তারা বলেন, “তৃণমূলের রায় স্পষ্ট—বুলেট ভাইই আমাদের প্রার্থী। তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অত্যন্ত শক্তিশালী। তাকে প্রার্থী করা হলে নওগাঁ-৩ আসনে বিএনপি নিশ্চিত বিজয় অর্জন করবে।”
সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তৃণমূল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
শেষে নেতাকর্মীরা ঘোষণা দেন, মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। এবং রবিউল আলম বুলেটকে চূড়ান্ত প্রার্থী করতে হবে—এ দাবিতে কেন্দ্রীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672