
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধিঃ
শীতের আগমনী বার্তা রবি মৌসুম শুরুর জানান দিচ্ছে। এরই মধ্যে কুমিল্লার বুড়িচংয়ে শীতকালীন সবজির আগাম চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

আজ (১৮ নভেম্বর)মঙ্গলবার সরেজমিনে গিয়ে উপজেলার সৈয়দপুর, জাঙ্গালিয়া, নিমসার, কেদারপুর, শাহদ্বীপের বাগ, মনশাসন, হালগাঁও, পাঁচকিত্তা, কেমতলী, কালীরবাজার, এলাকায় দেখা যায় ক্ষেতের শাকসবজির পরিচর্যায় নিরলসভাবে কাজ করছেন কৃষকরা।চলতি মৌসুমে বুড়িচংয়ে ১৫০০ হেক্টর জমিতে শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা আরও বাড়ারও সম্ভাবনা কথা জানান উপজেলা কৃষি বিভাগ। উপজেলার বিভিন্ন এলাকার মাঠে মাঠে চলছে নানা জাতের শীতকালীন সবজি চাষ।

কৃষকরা বলেছেন চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকলে আগাম জাতের সবজির উৎপাদন ভালো হবে। উপজেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে চাষ করা হয়েছে শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ক্যাপসিকাম, মুলা,খিড়া, ধুন্দুল, লাউ, লালশাক,পালংশাক ও নানা ধরনের সবুজ শাকসবজি।

কৃষকরা জানান আগাম শীতকালীন সবজি চাষ করে আগে ভাগে বাজারে তুলতে পারলে সবজির দাম ভালো পাওয়া যায়। তাই পুরোদমে চলছে মাঠ প্রস্তুত, বীজ বপন, চারা রোপণ ও পরিচর্যার কাজ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা শামীম হোসেন বলেন, শীতকালীন শাকসবজি উৎপাদনে কৃষি বিভাগ কৃষকের সঙ্গে সরাসরি মাঠে কাজ করছে। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষক আগাম সবজি চাষে লাভবান হবেন। আশা করছি আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672