
মোঃসোহরাব হোসেন মুন্সি, নিজস্ব প্রতিনিধিঃ
খুলনার দাকোপ উপজেলা পরিষদ সভাকক্ষে ১৩ই নভেম্বর (বৃহস্পতিবার) ‘বিকেন্দ্রীকৃত পরিদর্শন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।উক্ত কর্মশালয় সভাপতিত্ব করেন, দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন।উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহিনুর রহমান উপজেলা সমন্বয়কারী বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প, দাকোপ।প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব, হিসাব সহকারী–কাম–কম্পিউটার অপারেটরসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বক্তারা বলেন, প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নের গুণগত মান নিশ্চিত করতে বিকেন্দ্রীকৃত পর্যবেক্ষণ ও মূল্যায়ন পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সেবাদান আরও গতিশীল হবে বলেও বক্তারা উল্লেখ করেন।অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন, দাকোপ, খুলনা। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশে গ্রাম আদালত সম্প্রসারণ–তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায়, যা বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ও ইউরোপীয় ইউনিয়নের (EU) সহায়তায়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672