
সাইফুল ইসলাম প্রতিনিধি ঝিনাইদহ:
ঝিনাইদের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ১৯ নভেম্বর ভোররাত থেকে সকাল পর্যন্ত পৃথক টানা অভিযানে মাদক ও অবৈধ পারাপার প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ভোর ৩টা ৩০ মিনিটে সামন্তা বিওপি এলাকার সীমান্ত পিলার ৫৯/এম সংলগ্ন চারাতলাপাড়া গ্রামের কাঁচা রাস্তা থেকে হাবিলদার শহর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ৩২০ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়।

রাত ১২টা ১৫ মিনিটে কুসুমপুর বিওপি এলাকায় টহল চালিয়ে ভারতগামী ৪ জন বাংলাদেশি (পুরুষ–১, নারী–১, শিশু–২) আটক করা হয়। সকাল ৫টা ৫৫ মিনিটে খোসালপুর বিওপি এলাকায় আরও ৫ জন (পুরুষ–১, নারী–১, শিশু–৩) এবং সকাল ৬টা ৩০ মিনিটে পলিয়ানপুর বিওপি অঞ্চলে ৬ জন (পুরুষ–৪, নারী–১, শিশু–১) বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় আটক করা হয়।

বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত বিকাল ৫টা ৩০ মিনিটের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকল আটককৃত ব্যক্তিকে যথানিয়মে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672