
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
দরিদ্র ও নিম্নআয়ের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং জীবনমান উন্নত করার লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে “পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)” এর ৩০৩ তম শাখার উদ্বোধন ও ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপি’র নবাবগঞ্জের রিজিওন প্রোগ্রাম ম্যানেজার নবী হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাফিউল আলম। শুরুতেই কুরআন তেলাওয়াতের মাধ্যমেই অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পপি’র ঢাকা প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, সাতৈর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী চৌধুরী, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক মোঃ ইদ্রিস আলী এবং হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ঋণ গ্রহীতা ও তাদের পরিবারের লোকজন।
উদ্বোধনী পর্ব শেষে ১০ জন উপকারভোগীর মধ্যে মোট ৪ লাখ ৪০ হাজার টাকা ক্ষুদ্রঋণ হিসেবে বিতরণ করা হয়।
বক্তারা মনে করছে, এসব উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর স্বনির্ভরতা ও আর্থিক স্থিতিশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেহেতু এর আগে দেশে ৩০২ টি শাখা চালু আছে এবং সুনামের সাথে জনকল্যাণে কাজ করে যাচ্ছে। তাই এই শাখাটিও এই এলাকার স্বল্প আয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে স্থানীয় অতিথিরা মনে করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672