
সবুজ হোসেন, নওগাঁ জিলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ২০২৫ নওগাঁ সদরের মশরপুর বাইপাস ও বরুনকান্দি বাইপাস এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা’র নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় মোট চারটি পরিবহন থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে শব্দদূষণের অন্যতম কারণ হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।
শব্দদূষণের ক্ষতিকর প্রভাব ও আইনগত দায় সম্পর্কে পথচারী ও যানবাহন চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিভিন্ন পরিবহনের গায়ে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকারও লাগিয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসাইন। তিনি বলেন, “শব্দদূষণ একটি অদৃশ্য কিন্তু অত্যন্ত ক্ষতিকর দূষণ। অতিরিক্ত হর্ন, বিশেষ করে হাইড্রোলিক হর্ন মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই জনগণকে সচেতন করতে এবং আইন প্রয়োগ নিশ্চিত করতে আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। পরিবেশ রক্ষায় এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস টিম।
নওগাঁ জেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এমন ধারাবাহিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672