
সাইফুল ইসলাম (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, মদ ও গাঁজা উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭১/২-এস সংলগ্ন সন্তোষপুর মাঠপাড়া গ্রামের রাস্তায় হাবিলদার মোঃ ইছাব্বর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি মোটরসাইকেলসহ ৫৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

একই দিন ভোরে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৪৩-আর থেকে ৫০ গজ ভেতরে মোঃ মানিক মিয়ার ভোট্টা ক্ষেত থেকে হাবিলদার সাইফুল রহমানের নেতৃত্বে ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অপরদিকে, সকাল ৭টা ৫০ মিনিটে রাজাপুর বিওপি এলাকায় সীমান্ত পিলার ৭৪এমপি থেকে ২০০ গজ ভেতরে সিংনগর গ্রামের হালদাপাড়া মাঠে মইদুলের কলাবাগানের পাশে নায়েক মোঃ সেলিম রায়হনের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। অভিযান-সংক্রান্ত তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672