
মো:মাহিদুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব এর উদ্যোগে এবং দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা ও লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সার্বিক সহযোগিতায় অন্ধত্ব প্রতিরোধ করুন শিরোনামে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

স্থান: শিরিন হক পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফকিরহাট সদর, বাগেরহাট।

২১ নভেম্বর ২০২৫ ইং,রোজ শুক্রবার সকাল ১০ হইতে বিকাল ৪:০০ টা পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চোখের ছানি অপারেশনের রোগী দেখা হয় এবং বাছাইকৃত ছানি রোগীদের ঢাকায় চক্ষু হাসপাতালে লেন্স সংযোজনের মাধ্যমে অপারেশন করা হবে এবং চোখের অল্প সমস্যা জনিত রোগীদের প্রাথমিক চিকিৎসা সহ ফ্রি ঔষধ দেওয়া হয়, বয়স্ক জনিত কারণে চোখে কম দেখা রোগীদের জন্য ফ্রি চশমা দেওয়া হয়।

এ সম্পর্কে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন রাজনীতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বাগেরহাটে প্রায় সাড়ে আট হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট ৩ আসনের সম্ভাব্য প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, ব্যারিস্টার জাকির সহ স্থানীয় নেতৃবৃন্দ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672