
সাইফুল ইসলাম ঝিনাইদাহ প্রতিনিধি:-
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ২১ নভেম্বর বিকেল ৩টা ১৮ মিনিটে পাঠানো প্রেস রিলিজে জানায়, গত ২০ নভেম্বর সীমান্তে টানা অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গয়েশপুর বিওপির সীমান্ত পিলার ৬৭/১-এস থেকে ১৫০ গজ ভেতরে হাবিলদার আব্দুল জলিল মোল্লার নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে স্থানীয় আমবাগান থেকে আসামীবিহীন ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।একইদিন বাঘাডাংগা বিওপির সীমান্ত পিলার ৬০/৩৩-আর এলাকা থেকে নায়েক জহির রায়হানের নেতৃত্বে নিয়মিত টহলকালে অবৈধভাবে ভারত গমনকালে এক নারীসহ দুই বাংলাদেশিকে আটক করা হয়। পরে আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস রিলিজে জানিয়েছেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672