
সাইফুল ইসলাম নিজস্ব প্রতিনিধি ঝিনাইদাহ:-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের শিবানন্দপুর গ্রামে শুক্রবার সকালে ধান ঝাড়া কাজ করার সময় ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইনে হাত দেওয়ায় মন্টু ঘোষ(৭০) কান্ত ঘোষের ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।নিহতের স্ত্রী জানান,সকালে নিজের জমির ধান ঝাড়ার জন্য মেশিনে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় ইউপি সদস্য জাহিদ হাসান বলেন, মন্টু ঘোষ খুব ভালো মানুষ ছিলেন, তার কোনো ছেলে নেই; প্রতিদিনের মতোই নিজের কাজ করছিলেন,কিন্তু অসাবধানতাবশত বৈদ্যুতিক তার ধরতেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন,ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের বৈদ্যুতিক নিরাপত্তা বিষয়ে সচেতন থাকার অনুরোধ করা হচ্ছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672