
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধিঃ
কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযানকালে অবৈধ ভারতীয় শাড়ি, শাল-চাদরসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দ করা এসব পোশাক সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ৬৯ লাখ ৩৫ হাজার পাঁচশ’ টাকা।
শুক্রবার ভোররাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযানকালে এসব মালামাল জব্দ করেন। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।বিজিবি সূত্রে জানা যায় শুক্রবার মধ্যরাতে আদর্শ সদর উপজেলায় কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ দল সীমান্ত এলাকায় টহল জোরদার করে।
শুক্রবার ভোররাতে ভারত সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে শাহেদবাজার এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে বিজিবি’র টহল সদস্যরা মালিকবিহীন অবস্থায় ফেলে যাওয়া কাপড়ের গাঁটসমূহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালানকারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। এসব পোশাক সামগ্রীর মোট বাজারমূল্য আনুমানিক ৬৯ লাখ ৩৫ হাজার পাঁচশ’ টাকা।বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল আইন অনুযায়ী কাস্টমসে জমা দেয়া হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672