
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে পুত্রের লাঠির আঘাতে পিতা আরশেদ আলী শেখ (৭০) নিহত হয়েছেন। আজ শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার হামকুড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। উপজেলার ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আরশেদ শেখের বাড়ি উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে। পিতা আরশেদ আলীর সাথে পুত্র আসলাম শেখ (২৫) এর প্রতিনিয়ত ঝগড়াঝাটি লেগেই থাকতো। পারিবারিক কলহের জের ধরেই আজ শনিবার সকাল সাড়ে ৯টার সময় পিতা-পুত্রের কথা কাটাকাটি হয়। ঝগড়াঝাটির এক পর্যায়ে পুত্র আসলাম শেখ বাঁশের লাঠি দিয়ে পিতা আরশেদ শেখের মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে গিয়ে গুরুত্বর আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর পরই পুত্র আসলাম বাড়ি থেকে পালিয়ে যায়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, পুত্রের লাঠির আঘাতে পিতা নিহত হওয়ার ঘটনা সঠিক। আসামি আসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672