
ইয়াছিন আহমেদ (মুরাদনগর) কুমিল্লাঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে মুরাদনগর উপজেলার সদর ইউনিয়ন উঠান বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল ও করকটিয়া (৬নং ওয়ার্ড) বিএনপির আয়োজনে ঘোড়াশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা ৩ মুরাদনগর আসনের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাডডভোকেট নাসির উদ্দিন আহমেদ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার, কামাল উদ্দিন ভূঁইয়া, হাজী ইদ্রিস, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672