গাজী কুদ্দুসুর রহমান, বুড়িচং প্রতিনিধিঃ
কুমিল্লার গাইনি চিকিৎসক ডা. ফাহমিদা আজিম কাকলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।চিকিৎসকের বড় ভাই মনজুরুল আজীম পলাশ এই মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক দিন আগে ডা. কাকলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এ সময় তার কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়। গতকাল শনিবার অবস্থার দ্রুত অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে হঠাৎ রক্তচাপ কমে যাওয়ায় তাকে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। সেখানেই আজ সকালে তিনি মারা যান।
ডা. কাকলীর মৃত্যুতে কুমিল্লায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং নগর মাতৃসদন কুমিল্লার কনসালট্যান্ট ছিলেন। বহু দরিদ্র রোগীর বিনামূল্যে সিজার করিয়েছেন বলে মানবিক চিকিৎসক হিসেবে তার পরিচিতি ছিল।
স্বজনরা জানিয়েছেন, তার মরদেহ আপাতত হাসপাতালের হিমঘরে রাখা হবে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার একমাত্র কন্যা তুর্ণা দেশে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672