
সাইফুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধ:-
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর টানা অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও অবৈধভাবে ভারতগামী ছয় বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। বিজিবির পাঠানো প্রেস রিলিজে জানানো হয়, ২৩ নভেম্বর ভোররাতে মাটিলা বিওপির হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে মকরধ্বজপুর গ্রামের কারবালার পাশে অভিযান চালিয়ে আসামীবিহীন ২০ বোতল ফেন্সিডিল ও ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এর আগের দিন রাত ১১টায় সামন্তা বিওপির নায়েব সুবেদার মো. ইকবাল তালুকদারের দল চারাতলা পাড়ার পেয়ারা বাগানের পাশ থেকে আসামীবিহীন ২৮ বোতল ‘উইনসেরেক্স’ কফ সিরাপ জব্দ করে।

একইদিন রাত ৮টা ৪৫ মিনিটে খোসালপুর বিওপির নায়েব সুবেদার তাপস সরকারের নেতৃত্বে সীমান্ত পিলার ৬০/৭৪-আর সংলগ্ন ধানক্ষেত থেকে অবৈধভাবে ভারতগামী নারী ৪ ও শিশু ২ জনসহ মোট ৬ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস রিলিজে জানায় ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672