
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বুড়িচং উপজেলার বন্ধন কমিউনিটি সেন্টারে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুড়িচং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির বাবুল এবং আবু নাসিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব হাজী জসিম উদ্দিন জসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সহ সভাপতি আবদুর রহিম,সহ সভাপতি জাহাঙ্গীর আলম,সহ-সভাপতি ডাক্তার নজরুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাবেদ কাউছার সবুজ, বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো এনামুল হক, সহ যুব বিষয়ক সম্পাদক মনির হেসেন, নির্বাহী সদস্য নুরুল আমিন, উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন,উপজেলা ছাত্রদলের আহবায়ক স্বপন আহমেদ পাখি সহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672