বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহ করে গণপিটুনিতে শাহিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি সোমবার দিবগত গভীর রাতে , উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে চুরি করতে এসেছে, এমন সন্দেহে পাঁচজনকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। এর মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও, বাকি চারজনকে গণপিটুনি দেন স্থানীয়রা।
এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন শাহিন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
নিহত শাহীন নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগাঁহ গ্রামের মোস্তফা হোসেনের ছেলে বলে জানাগেছে। আহতরা তিনজন হলেন, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রাঙ্গাল গ্রামের জাকির মাতুব্বরের ছেলে পারভেজ (২১), মাশাউজান গ্রামের মোস্তফা শেখের ছেলে সুমন (২৫) ও রামনগর ইউনিয়নের গজগাঁহ গ্রামের পিরা সরদারের ছেলে ইনামুল সরদার (২৬)।
এ বিষয়ে নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, চোর সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শাহিন নামে একজন মারা গেছেন। তবে এখনো কোনো মামলা হয়নি, আইনগত প্রক্রিয়া চলমান। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672