
সাইফুল ইসলাম ঝিনাইদাহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে উজ্জ্বল হলুদ রঙের একটি অ্যালবিনো গোখরা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, গতকাল রাতে বাড়ির পাশে সাপটিকে দেখতে পেয়ে আতঙ্কে পিটিয়ে মেরে ফেলেন তারা। পরে মৃত সাপটি সংরক্ষণ করে জাদুঘরে প্রদর্শনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সাংবাদিক মশিউর রহমান টিংকু ও সাব্বির হোসেন। বিশেষজ্ঞদের মতে, জেনেটিক মিউটেশনজনিত অ্যালবিনিজমের কারণে মেলানিনহীন এই মনোকলড কোবরা অত্যন্ত বিরল ও মারাত্মক বিষধর; মৃত্যুর পরও স্নায়ুতন্ত্র কিছুক্ষণ সক্রিয় থাকায় সরাসরি স্পর্শের ঝুঁকি রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা এ ধরনের সাপ দেখলে দূরত্ব বজায় রেখে বন বিভাগকে জানানোর পরামর্শ দিয়েছেন। মহেশপুর বন বিভাগের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সাপটি জাদুঘরে সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে গবেষণা ও প্রদর্শনীতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672