
ইয়াছিন আহমেদ (মুরাদনগর) কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে মাত্র ১৩ মাস ১০ দিনে পবিত্র কোরআনে হাফেজ হয়েছে ১০ বছর বয়সী ছাত্র মাকসুদুর রহমান। সে জাহাপুর ইবতেদায়ি হাফেজিয়া মাদ্রাসা ও পেসকারুননেসা এতিমখানার ছাত্র। অল্প বয়সে হাফেজ হয়ে এলাকার মুখ উজ্জ্বল করা মাকসুদুরকে দেয়া হয়েছে সংবর্ধনা।
শনিবার সকালে জাহাপুর ইবতেদায়ি হাফেজিয়া মাদ্রাসার পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে এলাকার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বরে কোরআনের সবক নেয়া শুরু করে মাকসুদুর। চলতি বছরের নভেম্বরেই সম্পূর্ণ কোরআন হেফজ শেষ করে সে। অল্প বয়সে তার এমন সাফল্যে মাদ্রাসা, পরিবার এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে। হাফেজ মাকসুদুর উপজেলার জাহাপুর ইউনিয়নের রানীমুহুরী গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
মাদ্রদসার শিক্ষকরা জানান, মাকসুদুর শুরু থেকেই খুব মনোযোগী, অনুগত এবং নিয়মিত অধ্যবসায়ী ছিল। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ সবক নেওয়া, পুরাতন অংশের মেধাদীপ্ত পুনরাবৃত্তি ও শুদ্ধ তিলাওয়াত তার অল্প সময়ে কুরআন হিফজের অন্যতম কারণ।
পরিবারের সদস্যরা জানান, মাকসুদুর শিশুকাল থেকেই অতি আগ্রহী ছিল। সকলের দোয়া, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা, মাদ্রাসার পরিবেশ তাকে এ সাফল্যে পৌছে দিয়েছে।
স্থানীয় ধর্মপ্রাণ মানুষজনের মতে, মাকসুদুরের এ অর্জন অন্য শিশুদেরও ধর্মীয় শিক্ষা গ্রহণে উৎসাহিত করবে। মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে আরও উচ্চতর ইসলামিক শিক্ষায় এগিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
মাদ্রাসার শিক্ষক মাওলানা আলাউদ্দিন বলেন, ভর্তির শুরুতেই তাকে ব্যতিক্রমী দেখা গেছে। কোরআন শিক্ষার প্রতি প্রবল আগ্রহ দেখা গেছে। তবে এত অল্প সময়ের মধ্যে সে কোরআনের হাফেজ হতে পারবে এটা ধারণার বাইরে। আমরা তাকে নিয়ে এখন গর্ববোধ করছি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672