
ক্রাইম রিপোর্টার : মো: মো:রাজিব খাঁন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) রোগী কল্যাণ সমিতির ১৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ নভেম্বর সকাল সাড়ে ১১টায় হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে হাসপাতাল সমাজসেবা কার্যালয়, রামেকহা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ. এম. শামীম আহাম্মদ। এছাড়া সমাজসেবা কার্যালয়ের রাজশাহী বিভাগীয় পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, রাজশাহী অতিরিক্ত বিভাগীয় পরিচালক তাপস ফলিয়া, অধ্যাপক ডা. বি. কে. দাম, এবং হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা ড. মো. হামিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় গত বছরের কার্যক্রম, রোগী কল্যাণ তহবিলের ব্যবহার, ভবিষ্যৎ পরিকল্পনা, আর্থিক প্রতিবেদন ও বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দুঃস্থ ও অসহায় রোগীদের সেবায় সমাজসেবা কার্যালয়ের কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা রামেক হাসপাতালের রোগীসেবা উন্নয়ন, কল্যাণমূলক উদ্যোগ সম্প্রসারণ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে মতামত তুলে ধরেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672