
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার বুড়িচং থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন শাহিনুল ইসলাম। গত রোববার ২৩ নভেম্বর বিদায়ি ওসি আজিজুল হকের স্থলাভিষিক্ত হন। দায়িত্ব নিয়েই তিনি মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন।
ওসি শাহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মাদক আমাদের সমাজের নীরব ঘাতক। যুবসমাজকে রক্ষায় মাদক কারবারি কিংবা সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আমার প্রথম অগ্রাধিকার মাদকমুক্ত ও জু/য়ামুক্ত বুড়িচং গড়ে তোলা।
তিনি আরো জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে কোনো পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বাত্মক সতর্ক অবস্থানে থাকবে। অপরাধ দমনে থানা পুলিশের নজরদারি বাড়ানো হবে এবং স্কুল-কলেজের আশপাশে বিশেষ টহল টিম মোতায়েন করা হবে, যাতে তরুণরা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকে। ওসি শাহিনুল ইসলাম ২০১১ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বুড়িচং থানায় যোগদানের আগে তিনি মনোহরগঞ্জ থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রামের চান্দগাঁও এলাকার বাসিন্দা বলেও জানান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672