
সাইফুল ইসলাম নিজস্ব প্রতিনিধি ঝিনাইদহ:-
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ বর্ণিল আয়োজনে উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাঃ নুর আলমের সভাপতিত্বে আয়োজনে কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহারুল ইসলাম, থানার ওসি তদন্ত সাজ্জাদুর রহমান ও প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় অনুষ্ঠিত এ উদ্বোধনে বক্তারা দেশের আমিষের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের উন্নয়নের পাশাপাশি পশুপালনে নারীর গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন। পরে প্রদর্শনীতে গরু, ছাগল, হাঁস-মুরগি, প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা ও রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে বিভিন্ন স্টল উদ্বোধন করা হয়। সপ্তাহ জুড়ে প্রশিক্ষণ, চিকিৎসাসেবা, কৃত্রিম প্রজনন ক্যাম্পসহ নানা কর্মসূচি চলবে এবং সমাপনী দিনে সফল খামারিদের পুরস্কৃত করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672