
মোাঃ সোহরাব হোসেন মুন্সি, নিজস্ব প্রতিনিধিঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।আগামী ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম। "প্রাণিসম্পদ হবে উন্নয়ন-সমৃদ্ধি, স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বিভিন্ন আয়োজন গ্রহণ করেছে। ২৬ নভেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রাণিসম্পদ র্যালি, উদ্ভোধন ও আলোচনা সভার মাধ্যমে সপ্তাহের সূচনা হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাঃ মোঃ তরিকুল ইসলাম। যুব উন্মন কর্ম কর্তা আবুবক্কর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মোস্তাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট শৈয়ব শাত-ঈল ইভান।স্বাগত বক্তব্য রাখেন, ডাঃমৃম্ময় সরকার, মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ কামরুল ইসলাম, ফ্যামিলি প্ল্যান অফিসার মোহাম্মদ তাহাসিন রেজা, পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম,খাদ্য কর্মকর্তা অনিন্দ্য কুমার দাস, সমবায় অফিসার জান্নাতুন নেসা, বিআরডিবি অফিসার সুলতানা নাসরিন, আনসার ভিডিপি কর্মকর্তা শাম্মী আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার আলমগীর হোসেন,বটিয়াঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিস্বাস,বাংলাদেশ জামাতে ইসলামের বটিয়াঘাটা উপজেলা ২ নং ইউনিয়নের সভাপতি মোহাম্মদ তারিকুল ইসলাম,বটিয়াঘাটা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মোঃসোহরাব হোসেন মুন্সি,এনসিপির কেন্দ্রীয় নেতা মোঃ ওয়াহেদুজ্জামান,গণধিকার পরিষদের উপজেলা সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুর রহমান,স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে— কৃষক-কিষাণী ফিল্ড ডে, খামারি প্রশিক্ষণ, প্র্যাকটিক্যাল ক্যাম্প, টিকা ও চিকিৎসা সেবা প্রদান, এবং সমাপনী অনুষ্ঠানসহ পুরস্কার বিতরণ।কর্মসূচিগুলো বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত হবে এবং ২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672