
সাইফুল ইসলাম নিজস্ব প্রতিনিধি ঝিনাইদহ:-
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিশেষ কৌশলে পরিচালিত অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ। বুধবার বিকালে উপজেলার দুর্গাপুর পদ্মবিল ও বেগমপুর বাওড় এলাকায় ওসি মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সাধারণ কৃষক ও জেলে সেজে অবস্থান নেয়। এ সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা ডাকাত দলের সদস্য সোহেল ও আলীকে বিলের মাঝখান থেকে ধরে ফেলতে সক্ষম হয় পুলিশ।গ্রেফতারকৃত দু’জনের বাড়ি চুয়াডাঙ্গায় তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি নজরুল ইসলাম। তিনি জানান, সম্প্রতি মহেশপুরের বিভিন্ন সড়কে সংঘটিত ডাকাতির ঘটনাগুলোর সঙ্গে এই চক্রটি সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওসি আরও বলেন,অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত আছে এই ডাকাত দলের শেকড় সম্পূর্ণ উপড়ে ফেলা হবে।পুলিশের এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672