
সাইফুল ইসলাম (ঝিনাইদহ)প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে সীমান্তাঞ্চলে মাদক বিরোধী পৃথক অভিযানে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বুধবার (২৬ নভেম্বর) রাতে মাধবখালী ও নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার সঞ্জয় কুমার সিংহ ও হাবিলদার শিশির কুমার হালদারের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

সন্তোষপুর গ্রামের হলুদ ক্ষেতে ফেন্সিডিল এবং রাঙ্গেরপোতা গ্রামের ভুট্টা ক্ষেতের পাশ থেকে গাঁজা উদ্ধার করা হয়। উভয় ঘটনায় কোনো আসামি আটক হয়নি বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672