
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট তাছলিমা আক্তার এর বামনা উপজেলায় শুভাগমন উপলক্ষে জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২৭নভেম্বর দুপুর সাড়ে ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে বামনা উপজেলা নির্বাহী অফিসার মো: পলাশ আহমেদ সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বামনা উপজেলার সরকারি ১৭টি দপ্তর প্রধান, চেয়ারম্যান, শিক্ষক ও সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।
তিনি আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা, রাস্তা-ঘাট ও যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় করছি। মাঠের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সমন্বয় বৈঠকও চলছে।
সাংবাদিকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, গণমাধ্যম একটি দেশের আয়না। যাচাই-বাছাই করা সঠিক তথ্য পরিবেশন অত্যন্ত জরুরি। কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য নির্বাচনকে প্রভাবিত করতে পারে তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। জনগণের বাস্তব সমস্যা তুলে ধরতে প্রশাসন সব সময় গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী। সভায় অংশ নেওয়া কর্মকর্তারা বিভিন্ন সমস্যা ও চাহিদা তুলে ধরেন। জেলা প্রশাসক এসব বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ২২টি ভোটকেন্দ্রে যাতায়াতের রাস্তা-ঘাট ও অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। নদীভাঙন, বন্ধ ফেরি চালু, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নসহ কয়েকটি বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672