
ক্রাইম রিপোর্টার: রাজিব খাঁন
রাজশাহীর পুঠিয়া উপজেলার মধুখালি এলাকায় ফসলি জমির টপসয়েল সংরক্ষণে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার রাত ১১টা ৩০ মিনিট থেকে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী দল ঘটনাস্থলে পৌঁছালে মাটি কাটার সঙ্গে জড়িত দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের সময় এস্কেভেটরটি সরিয়ে নেওয়ার মতো পরিবহনের সুযোগ না থাকায় তা অকেজো করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ফসলি জমির উর্বর টপসয়েল রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী ও পরিবেশের ক্ষতিকারক কর্মকাণ্ডে জড়িত কোনো দুর্বৃত্তকেই ছাড় দেওয়া হবে না।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয় সাধারণ মানুষ ইতিবাচকভাবে দেখছেন এবং ফসলি জমি রক্ষায় প্রশাসনের সক্রিয় ভূমিকার প্রশংসা করছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672