
রাহাত শরীফ, গোপালপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল)
টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত
নূরানী স্কলারশিপ ২০২৫ এ বছর দেশের চারটি জেলায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে।
২০১৭ সালে মাত্র ১৮টি প্রতিষ্ঠান দিয়ে যাত্রা শুরু হওয়া এই স্কলারশিপ—
আজ হয়ে উঠেছে দেশের নূরানী শিক্ষার্থীদের একটি আস্থার নাম।
তারই ধারাবাহিকতায় আজ— ২৯ নভেম্বর ২০২৫,
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসায়সফলভাবে অনুষ্ঠিত হলো নূরানী স্কলারশিপ পরীক্ষা।
প্রায় এক হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে—
যেখানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা।
অভিভাবকরা বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের নূরানী শিক্ষার প্রতি আগ্রহ বাড়ায় এবং ভবিষ্যতে আরও বৃহৎ আকারে আয়োজনের প্রত্যাশা করেন তারা।
নূরানী শিক্ষা, আলোকিত ভবিষ্যৎ—
এই অঙ্গীকার নিয়ে এগিয়ে চলছে
টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষা ফাউন্ডেশন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672