
নাজমুল আদনান, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদের সমর্থকরা এ মাহফিলের আয়োজন করেন। ২৯ নভেম্বর, শনিবার, বেলা ১২ টায় ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারও মানুষ জড়ো হতে থাকে। দোয়া মাহফিলে ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টুর সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী, সাবেক যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ,
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুনসহ উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672