
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে ঢাকা–বাউফল ও দশমিনা রুটের অন্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ৫টি অবৈধ শাপলা পাতা মাছ জব্দ করেছে বাউফল বন বিভাগ। জব্দকৃত মাছগুলোর মোট ওজন ৪৯৮ কেজি, যা প্রায় সাড়ে ১২ মণ।
রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাউফল থানার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।
বাউফল বন বিভাগের কর্মকর্তা বদিউজ্জমান সোহাগ বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি অন্তরা পরিবহনের একটি বাসে অবৈধ শাপলা পাতা মাছ আনা হচ্ছে। পরে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন–২০১২ অনুযায়ী শাপলা পাতা মাছ ধরা, মারা, পরিবহন বা বাজারজাতকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তারপরও চোরাচালানকারীরা নিয়মিতভাবে ঢাকা থেকে বিভিন্ন পথে এসব বিপন্ন মাছ সরবরাহের চেষ্টা করে থাকে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672