
সাইফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক ঝিনাইদহ :-
ঝিনাইদহ সদরে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে আজ শনিবার (৩০ নভেম্বর ২০২৫) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প এর আওতায় পরিচালিত এ অভিযানে অনুমোদিত শব্দমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ২টি ট্রাক চালককে ২ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয় এবং ৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব হোসনে আরা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান। এছাড়া হিসাবরক্ষক আকরাম হোসেন ও নমুনা সংগ্রহকারী কামরুজ্জামান মাঠ পর্যায়ে সহায়তা করেন।

এ সময় উপস্থিত ড্রাইভার ও জনগণের মাঝে শব্দদূষণের ক্ষতি সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। নিয়মিত অভিযান পরিচালনার ফলে অধিকাংশ যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে জানানো হয়। পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণকারী যানবাহনের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672