
মোঃ মামুন মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি
বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে পবিত্র কুরআন শরীফ ও আল্লাহ তাআলার শানে কটূক্তির অভিযোগের প্রতিবাদে নকলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত, নকলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার উলামায়ে কেরাম, ইসলামপ্রিয় তাওহীদি জনতা এবং সর্বস্তরের মুসলিমএ কর্মসূচিতে অংশ নেন।

সকলা ১০.৩০ঘাটিকার সময় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল উপজেলা চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়। সমাবেশে বক্তারা বলেন বাউল শিল্পী আবুল সরকার সরাসরি আল্লাহ ও কোরআন পাকের শানে কটুক্তি করেছে তাকে ফাসির কাস্টে ঝুলাতে হবে।

বক্তারা আরও দাবি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন বিষয়টি সঠিকভাবে তদন্ত করে দোষী প্রমাণিত ব্যক্তিদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি ফাসি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে ধর্মীয় বিষয়ে অবমাননাকর মন্তব্য বা আচরণ যেন কেউ করতে সাহস না পায় সে লক্ষ্যে সচেতনতা ও কঠোর নজরদারির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তারা।

সমাবেশে বক্তারা শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আইনানুগ পথে নিজেদের দাবি উপস্থাপনের আহ্বান জানান। তারা বলেন, ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সমাজের সবার ঐক্যবদ্ধ অবস্থানই পারে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে।এসময় উপস্হিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নকলা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা লুতফুর রহমান ওলামা ঐক্য পরিষদের সিনিয়র সভাপতি মুফতি আব্দুল জলিল সহ সিনিয়র নেতৃবৃন্দ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672