
সাইফুল ইসলাম নিজস্ব প্রতিনিধি ঝিনাইদহ:
ঝিনাইদহ পৌর এলাকার চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসংলগ্ন সড়কে বায়ুদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয় মোবাইল কোর্ট পরিচালনা করেছে। সোমবার (০৩ ডিসেম্বর ২০২৫) পরিচালিত এ অভিযানে কাবাব প্রক্রিয়াজাতকরণের সময় উৎপন্ন ধোঁয়া নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা না নেওয়ায় দুই হোটেল মালিককে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ লঙ্ঘনের দায়ে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন ঝিনাইদহের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ সাহা। প্রসিকিউটর হিসেবে দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান। এছাড়া অধিদপ্তরের হিসাবরক্ষক জনাব আকরাম হোসেন, নমুনা সংগ্রহকারী জনাব কামরুজ্জামান এবং জেলা পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন। পরিবেশ অধিদপ্তর জানায়, বায়ুদূষণ রোধে নিয়মিতভাবেই এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672