
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের ঐতিহ্যবাহী নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক, দৈনিক গণকন্ঠের উপজেলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম সেলিম ইন্তেকাল করেছেন, (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, এক পুত্র, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রেজাউল করিম সেলিমের পরিবারের সূত্রে জানাগেছে সে গত মঙ্গলবার চোখের চিকিৎসার জন্য ঢাকাতে গিয়েছিলো। বুধবার যাত্রাবাড়ী ফ্লাইওভারে স্ট্রোক জনিত কারনে অজ্ঞান হয়ে পড়লে পথচারীরা তাকে মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তার মৃত্যুর খবর প্রেসক্লাবে পৌঁছালে সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বৃহস্পতিবার সকাল দশটায় তার নিজগ্রাম জুঙ্গুরদী কাসিমুল উলুম মাদ্রাসায় নামাজে জানাযা শেষে জুঙ্গুরদী কবর স্থানে তার লাশ দাফন করা হয়। শত শত মুসল্লী জানাযায় শরীক হয়।
সাংবাদিক রেজাউল করিম সেলিমের মৃত্যুতে নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ ও সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটনসহ সাংবাদিক বৃন্দ শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672