
সাইফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক ঝিনাইদহ:-
ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডা উপজেলায় পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সম্প্রতি এক শক্তিশালী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বিচারিক দায়িত্ব পালন করেন এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্বে ছিলেন পরিদর্শক মোঃ মারুফ বিল্লাহ। অভিযানে আর এস বি ব্রিকস, পি এস বি ব্রিকস ও এস এন ব্রিকসসহ কয়েকটি ইটভাটার মালিককে ৫ লাখ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়, যার মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৬,০০,০০০ টাকা।
অভিযান চলাকালীন সময়ে কিলন ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় এবং মালিকদের পুনরায় ইটভাটা পরিচালনা না করার মুচলেকা নেওয়া হয়। সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান জানান, “পরিবেশ দূষণকারী ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান জেলা জুড়ে অব্যাহত থাকবে। এই পদক্ষেপ পরিবেশ সুরক্ষায় এবং জনস্বাস্থ্যের স্বার্থে অত্যন্ত জরুরি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672