
মোঃ মোজাফফার আহমেদ বিলাইছড়ি প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নে আজ, ০৫ ডিসেম্বর, একাধিক মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইউনিয়নের চারটি (৪) গুরুত্বপূর্ণ মসজিদে বাদ জুমা এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিগণ অংশ নেন।

দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং রোগমুক্তি কামনা করে মহান আল্লাহ্ তা'আলার দরবারে বিশেষ মোনাজাত এবং দোয়া শেষে তোবারক বিতারণ করা হয়। এছাড়াও, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে ফরিয়াদ জানানো হয়।
দলের স্থানীয় নেতৃবৃন্দ জানান, দেশনেত্রীর রোগমুক্তির জন্য তাদের এই প্রার্থনা অব্যাহত থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672