
মোঃ সুমন খান রাজস্থলীঃ
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা পাড়া বাইতুন নুর জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের শেষে উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আলাউদ্দিনের উদ্যোগে,ডাকবাংলা পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল মান্নান বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন।
এ সময় দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কুদ্দুস,রাজস্থলী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান বাঙ্গালহালিয়া ৬ নং ওয়ার্ডে বিএনপি সহসভাপতি আব্দুল রশিদ ও ডাকবাংলা পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মান্নান প্রমুখ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672