
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনায় তুচ্ছ ঘটনার জেরে দুর্বৃত্তের নৃশংস হামলার শিকার হয়েছেন বামনা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. লিটন।
শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টার দিকে জমি দখলে বাধা দেয়ায় গৌরিচন্না ইউনিয়নের বাইস তবক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের দুইটি আঙুল কেটে ফেলে।
রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ও প্লাস্টিক ইউনিটে স্থানান্তর করা হয়।
আহত শিক্ষক মো. লিটন বলেন, 'আমি একজন শিক্ষক। এই হাত দিয়েই আমি বছরের পর বছর ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়েছি। এখন কীভাবে আবার শ্রেণিকক্ষে দাঁড়াবো? যে জমিকে কেন্দ্র করে
এ হামলা, সেই জমি আমাদের পরিবার প্রায় অর্ধশত বছর ধরে ভোগদখল করে আসছে। বিভিন্ন সময় সালিশ-বিচারে জমিটি আমাদের পক্ষে নিষ্পত্তি হয়েছে।'
ঘটনায় বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, 'আমরা বিষয়টি অবগত আছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672