
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী টু গারোবাজার আঞ্চলিক সড়কের বেইলা নামক স্থানে চলছে খেজুরের রস বিক্রির ধুম। এখানে দৈনিক ৫০০ থেকে ৬০০ লিটার খেজুরের রস বিক্রি করছেন গাছিরা।
রসের চাহিদা বেশি থাকায় ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত দূরদূরান্ত থেকে খেজুরের রস খাওয়ার জন্য মানুষজন ভিড় করছেন। কলস ও বোতল নিয়ে রস কিনতে আসছেন পাইকারি ক্রেতারাও। ভালো লাভে উৎসাহী হয়ে উঠছেন উদ্যোক্তারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে কিছু সংখ্যক গাছি এসে উপজেলার সাগরদিঘী এলাকায় প্রতি বারেই মতই চলতি মৌসূমে খেজুরের রস সংগ্রহ ও জালকরে গুড় তৈরি করছেন। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত সাগরদিঘী টু গারোবাজার রোডে বেইলায় প্রতিদিন ভোরে রসের বাজার মেলে। এ বাজারে দৈনিক ৫০০ থেকে ৬০০ লিটার পর্যন্ত রস বিক্রি হচ্ছে। প্রতি কেজি গড়ে ৮০ টাকা করে বিক্রি হয়। গুড় বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে।
গাছি ইমান আলী জানান, গাছ থেকে রসের হাঁড়ি নামাতে দেড়ি হয় কিন্তু হাঁড়ি শেষ হতে দেরি হয় না। সকাল ৯ টার ভিতরে শেষ হয়ে যায় রসের হাঁড়ি। চাহিদা বেশী থাকায় গুড় বানানোর আগেই রস শেষ হয়ে যায়।
উপজেলার হামিদপুর থেকে কয়েকজন বন্ধু নিয়ে আসা রিফাত মন্ডল বলেন, এখানে খেজুরের রস বিক্রি হয় শুনে খেতে আসলাম। খেজুরের রস খেলাম দূর থেকে আসা সার্থক হলো। পাহাড়ি এলাকায় এমন দৃশ্যের দেখা মেলে সবচেয়ে বেশি।
উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান জানান, খেজুরের রসের চাহিদা ধরে রাখতে পরিকল্পিতভাবে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হবে । গত কয়েক দিন শীতের প্রকোপ বেশি থাকায় উপজেলায় খেজুরের রস অনেক বেশি সংগ্রহ ও বিক্রি হচ্ছে। রস ও ফল ছারাও খেজুর গাছের অনেক উপকারিতা রয়েছে। রসের চাহিদা ধরে রাখতে পরিকল্পিতভাবে বাজার ব্যবস্থা সৃষ্টি করা হবে বলে জানান তিনি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672