
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা শ্রমিকদলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৬ ডিসেম্বর) বিকেলে ষোলনল ইউনিয়ন বিএনপি কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বুড়িচং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক
আবুল কাশেমের সঞ্চালনায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা শ্রমিক দলের সভাপতি সানাউল্লাহ মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির আহমেদ,সদর ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি খোরশেদ আলম,নির্বাহী সদস্য আলামিন, ৪ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন ভূঁইয়া সহ উপজেলা এবং ইউনিয়নের শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোনাজাতে দেশের সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে জনগণের সেবায় ফিরে আসতে পারেন, সেজন্য মহান আল্লাহ তা’আলার দরবারে বিশেষ প্রার্থনা জানানো হয়।