স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেনঃ
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আবু-জাহের এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুন,উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রহলাদ বিশ্বাস, ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ,হেলাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুণ্ডু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি,দপ্তর প্রধান, প্রতিষ্ঠান প্রধান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের বলেন জাতীয় অনুষ্ঠানের সকল কর্মকান্ড সফলতার সাথে সকল বিষয়ে লক্ষ্য রেখে বাস্তবায়ন করতে হবে ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672